To Baba

On your 74th birthday, a few lines from our hearts. 
"Aap ho to jahaan hai, kyunki aap hi me humaara jahaan hai"



যবে থেকে খুলেছি চোখ, দেখেছি তোমাকে
আজও চোখ বন্ধ করার আগে, রোজ দেখি তোমাকে.
You are my hero, বাবা!

সেই সেদ্ধ ভাত মাখিয়ে খাওয়ানো,
"আও তুম্হে চাঁদ পে লে জায়েন" গেয়ে,
চাপড়ে ঘুম পাড়ানো,
স্কুলের জন্য চান করিয়ে,
খাইয়ে, রেডি করানো,
"পড়াশোনা কে গুরুত্ত্ব দাও"
এই বলে রোজ পড়ানো, আর না বুঝলে,
বার বার একই কনসেপ্ট বোঝানো.
ছোট্ট বেলার এই সব সঞ্চিত করে রাখা স্মৃতি গুলো
তোমারি দেয়া বাবা!

কখনো ভুলবোনা তোমার পাহারা দেয়া,
যখন পরীক্ষা ছিল আমার.
কখনো ভুলবোনা তোমার রাত রাত জাগা,
যখন অসুস্থ ছিলাম আমি.
ভুলবোনা যে আমার জন্যে ভালো পথ খুঁজেছো,
পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে.
কেমন আমার সব সমস্যা,
তোমার মধ্যে আশ্রয় পায় 
আর কি ভাবে তুমি সব ভুলে, উত্তরের খোঁজে ছুটে পড়ো.
সৌভাগ্যশালী ও কৃতজ্ঞ তোমার অন্তহীন নিঃস্বার্থ স্নেহের, বাবা!

আমার জীবনের প্রতিটি পদক্ষেপে
সন্দেহাতীত বিশ্বাস করেছো
যেমনি মেরুদন্ড দেহ কে দেয় সাহায্য,
ঠিক ওই ভাবে অবলম্বন করেছো আমার প্রতিটি  নির্ণয়ের.
তুমি আমার শক্তির সেই স্তম্ভ যার কাছে সব সময়
খুঁজে পেয়েছি প্রতুল শক্তি ও মনোবল.
তোমারি জন্য, আজ আমি যা, তা  হয়েছে সম্ভব বাবা!

আজ তোমার দিন, আর তোমার এই বিশেষ দিনে, দিচ্ছি কথা,
পাবে আমার পরিচিত অপরিবর্তিত চেহারা সব সময় তোমার কাছে,
যখন সন্ধানের চোখে তাকাবে আমার দিকে.
পাবে আমাকে দাঁড়িয়ে তোমার পাশে,
যখন রাখতে চাইবে হাত টা আমার কাঁধে.
আর চিন্তা করোনা, বছরের পর বছর
পাবে friendship bands তারও গ্যারান্টি টা দিলাম.
Wish you a very happy birthday বাবা!

নিজের আগে অন্য কে রেখে,
তাদের মঙ্গল কামনা করা.
চেনা হোক বা হোক অজানা,
সবার সাথে অভিন্ন আচার করা.
ঝড়ে তুফানে নিজে কে ঢাল বানিয়ে,
সবার রক্ষা করা.
    তোমার এই অসংখ প্রশংসনীয় গুণাবলীর যদি 
একটি অংশ কেও নিজের ব্যক্তিত্ব তে দিতে পারি স্থান,
হয়ে যাবো আমি উন্নত মানুষ বাবা!


-তোমার,
 তুতুন ও দুদুন
৫থ জুন, ২০২০





Comments

  1. Emotionally charged! I could connect to all of it as I know the person involved personally...great! Keep writing...

    ReplyDelete

Post a Comment